হে মানবসমাজ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা ভয় করো আল্লাহ্ কে যার নামে তোমরা একে অপরের কাছে দাবি কর। আর তোমরা মাতৃগর্ভকে (অর্থাৎ জাতিবন্ধন ছিন্ন করাকে) ভয় করো নিশ্চয় আল্লাহ্ তোমাদের উপর তীক্ষ্ম দৃষ্টি রাখেন।
আল-কুরআন, সূরা নিসা – আয়াত ১
