এখন আর কবি হতে ইচ্ছে করেনা,
এখন আর কবিতা লেখায় আবেগ জাগ্রত হয়না,
এখন আর কল্পনা করতে সাধ জাগেনা,
এখন আর কল্পনার জগতে সহস্র ছবি আঁকতে ভালো লাগেনা,
এখন আর জোছনা মাখা চাঁদ হৃদয়ে শিহরণ জাগায়না,
এখন আর গোধূলি বেলায় সূর্য টাও হাসায়না,
এখন আর বিকেলের নীলাভ আকাশ টাও কল্পনা বিলাসী হয়ে কবিতা লিখতে অনুপ্রেরণা যোগায়না,
এখন আর রাতের আঁধারে জোনাকিদের,
মিলন মেলায় শামিল হইনা,
এখন আর বন্ধুদের সাহিত্যের আড্ডায় ফুলকিত হইনা,
এখন আর আগের মতো কিছুই নেই,
এখন আর আগের মতো কিছুই নেই,
আছে কেবল হাহাকার,
হাটে ঘাটে মাঠে খালে বিলে নদীতে রক্তের স্রোত,
আছে কেবল চতুর্দিকে ধর্ষকের আনাগোনা,
ধর্ষিতার আর্তচিৎকার
বখে যাওয়া যুবকের আত্মহত্যা কিংবা বিদুষী নারীর
লাশের ছবি
এখন আছে চতুর্দিকে আগুনের লেলিহান শিখা
এখন আছে বাস্তুভিটা হারানো মানুষের ব্যথা
এখন আছে বিদেশ ফেরত বিধবা বোনের স্বামীর লাশের কফিন
এখন আছে কেবল কষ্ট কেবল কান্না কেবল ব্যথা
এখন আর তাই কবিতা লিখতে ইচ্ছে করেনা
এখন আর কবি হওয়ার খায়েশ জাগেনা
দেখেন এগুলো নিয়ে কবিতা লেখা যায়না
কান্না করা যায়, নীল কষ্ট গুলো অনুভব করা যায়না
বিদ্রোহী হওয়া যায়
কবিতা লেখা যায়না
কবিতা গুলো আজকাল মানবতার মুক্তির বদলে হলুদ সাংবাদিকতায় মিলেমিশে একাকার
ভাই এখন আর কবিতা লিখতে ইচ্ছে করেনা
কাঁদতে ইচ্ছে করে
ইচ্ছে করে সাড়ে চার কোটি শিক্ষিত বেকারদের নিয়ে বিদ্রোহের আগুন জ্বালাতে
অন্যায়ের বিরুদ্ধে লড়তে
কিন্তু ………..
এখন আর কবি হওয়ার খায়েশ জাগেনা
