Site icon আর্টিকেলস.কম.বিডি

শুনি আমি পৈশাচিক কলরব

যখন পৃথিবীর পানে তাকাই
মনে হয় হাজার বছর বেচে থাকি 
যখন পৃথিবীর জালিম শাসকদের
নিষ্পেষণে নিষ্পেষিত হতে দেখি আর্ত মানবতাকে অজান্তেই ডুকরে কেঁদে উঠি-
নিভে যায় নিয়ন আলোতে
জ্বলে উঠা স্বপ্নের বাতিঘর
হাসি গুলো বিলীন হয়ে যায় মেঘলা আকাশের দেশে
জেগে থাকি চিন্তিত নয়নে রাতভর –
পৃথিবীর পথে পথে রক্তের নদী বয়ে চলে অবিরাম
মনুষ্যত্ব নির্মম বিয়োগে প্রভু বিনে জপছে ভিন্ন নাম –
অনতিদূরে পড়ে থাকে ক্ষুধার্ত শকুন
মৃত্যুর প্রতীক্ষায় ক্ষুধা নিবারণের দরুণ –
অনলে ফল্গুধারায় জ্বলছে মানুষ
হন্তা আহা অট্টহাসিতে বেহুঁশ –
এই প্রকৃতিও ধিক্কারে ধিক্কারে অভিশম্পাত বর্ষায়
রাতের আধারে যখন যুবক যুবতী অবৈধ মিলন ঘটায়-
অনভিপ্রেত জারজের আখড়ায় ভূলন্ঠিত ভূমি
আসমানি মুসিবত করবেনা কেন চুমি ?
প্রতিটি রাতের আধারে জন্ম নেয় অজস্র বেশ্যার সন্তান
প্রতিটি ভোরে আর্ত চিৎকারে পালটে যায় পাখিদের কলতান –
ডুবছে জাহেলিয়াতের গহীন আধারে মুমূর্ষু সমাজ
শেষ বিন্দু সম পবিত্র বৃষ্টি ফোটাও পেয়ে যায় লাজ –
দ্ব্যর্থ হীন কন্ঠে তবু জপি সংগোপনে
মুক্তি চাই এই অপবিত্রতা হতে প্রতিনিয়ত আনমনে –
বদলায়না তবু বদলে যায় অমানুষদের অবয়ব
ভয়ংকর খেলায় শুনি আমি পৈশাচিক এক কলরব…

০৩.০৪.১৯

Exit mobile version