Month: মার্চ ২০২৪
শাকিল বলল – গুরুজী, আমাদেরকে এই সব বিষয়ে কথাই বা কেন বলতে হচ্ছে? সুস্থ স্বাভাবিক চিন্তায় আমি যা, আমি তো তাই ই। এভাবে ভেবে নিলে কি কোনো সমস্যা হতো? – এ বার করেছ সঠিক প্রশ্নটাই। আমাদেরকে এ নিয়ে কথাই বা কেন বলতে হচ্ছে? তোমার এই প্রশ্নটাই বুঝিয়ে দিচ্ছে যে তুমি প্রসংগটার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছ।…
শাকিল বলল – গুরুজী, আপনি যা বলবেন তা মনে হয় আমি কিছুটা বুঝতে পারছি। যেমন আপনি বাদ দিতে দিতে এগোতে থাকবেন। হয়তো এভাবে অনুসন্ধান করবেনঃ আমি মানে এই চোখ দুটো নয়। এই কান দুটো মানেও আমি নয়। আমার শরীরের কোনো অংগই আমার আমি নয়। ইত্যাদি। গুরুজী বললেন – এই জাতীয় কথায় জিহবার জড়তা কাটে কিন্তু…
সব সময়ে ভালো কিছু করার চিন্তা করার অভ্যাসকে অন্তরের জন্য শ্রেষ্ঠ ব্যায়াম বলে গণ্য করেছি । সন্দেহ নেই যে এর কারণে ‘সরল’ মনে বেশি বেশি কষ্ট পাওয়ার অনেক কারণ ঘটে। তবে এর মাধ্যমে ভিতরে বাইরে এমন কিছু জয় করা যায় যা রাজার ক্ষমতায়ও অর্জন করা যায় না। যে আমাকে সবচেয়ে অপছন্দ করেছে মনের মধ্যে একটা…