বাংলাদেশ

সময়: ২১ এপ্রিল ২০১৯, ৬:২০ অপরাহ্ণ

লেখক:

উৎস: নিজস্ব রচনা

টপিক: 

ট্যাগ: ,

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

পরাজিত সে আপনার কাছে 
আত্মবিস্মৃত কিছু ইতিহাস আছে 
তার ঝুলিতে
তবুও সে পরাজিত আপন জনপদের অভিশপ্ত শাসকেদের
হাতে !
সে প্রতিদিন ই ধর্ষিত হয় লোকালয়ে
প্রকাশ্য দিবালোকে চামড়া লোভী নর পিশাচদের
আক্রমণাত্মক ভয়ংকর খেলায়
সে কাঁদিতে চাহিয়াও বারংবার কান্নার ভান করে
গোপনে অশ্রুপাত করে
সে রাতের নিকষ কালো আধারে পৃথিবীর অধিপতি
আল্লাহর কাছে মুক্তি কামি জনতার ব্যথা গুলো
তুলে ধরে নিঃসংকোচে অবলীলায় !
এই তো নীলাকাশ তার বক্ষ বিদীর্ণ করে আপন
কেশে মহিমান্বিত করে
এই সবুজ মাঠ ঘাট প্রান্তর কিংবা চিন্তাশূন্য অচেতন জাতির ব্যথা গুলো সে হাড়ে হাড়ে অনুভব করে
সে জানে জালিম শাহির মসনদে
রক্তখেকুর মেলার আসর বসে
সেখানে অনেক রক্ত বেচাকেনা হয় খুব স্বল্প পাউণ্ডে –
পশ্চিমাকাশে প্রতিনিয়ত ই অস্তগামী অরুণের মতোই তার ইতিহাস গুলো ক্রমান্বয়ে অন্ধকারে মিলিয়ে যায়
তবুও সে নতুন মুক্তিকামী দীঘল রক্তাভ স্নিগ্ধ
ভোরের প্রত্যাশায় থাকে –
ধূলোয় ধূসরিত লু হাওয়ার বুকে দীর্ঘ শ্বাসে
বেদনার্ত কার্বনডাই-অক্সাইড ঝরে
সবুল পত্র পল্লব হলুদ রঙে
অযাচিত ব্যথা নিয়ে শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে
পদতলে
সত্য ই সে আজও পরাজিত আপন মাটিতে
আপন মানুষের হাতে –
সে তো অন্য কেহ নয় – আপনার আমার পুরো মুসলীম
মিল্লাতের নিপীড়িত জনপদ গুলোর একটি
অত্যাচারিত অসহায় বাংলাদেশ!
এই সেই বাংলাদেশ
যে ছিলো সোনালী অতীতে
ধন ধান্যে পুষ্পে ভরা
একটি নিপুণ বসুন্ধরা —–
লুন্ঠিত হয়ে সে অদ্য দ্বারে দ্বারে হাত প্রসারিত করে –
ইতিহাসের নির্মম খেলায় বহু রক্তপিপাসু ক্ষমতালোভীদের কাছে গণধর্ষিত হয়েছে বারংবার
এবং আজও তেমন ই আছে
সে জিততে চায় সে এক করতে চায় অন্য সকল মুসলিম ভূখণ্ড গুলোকে
সে এক ই কাতারে শামিল হয়ে মুসলীম মিল্লাতের
ঐক্যের প্রতিক হতে ইচ্ছুক !
তরুণদের ঘুম ভাঙবে কি এইবার?? তার প্রত্যাশা পূরণের একান্ত কামনায় ?? 

একই বিভাগে আরও

রক্ত ঝরছে…

এই শহরে

রাত্রি শেষে…..

নিশ্চুপ রইবে আর কতকাল

শুনি আমি পৈশাচিক কলরব

ব্যথিতদের কবিতা

শহীদের মা

আপন সত্তা

“আমি”

মন্ত্র

আরও পড়ুন

নাস্তিকের মনস্তত্ত্ব – ১

আল-কুরআন, সূরা নিসা – আয়াত ১

রক্ত ঝরছে…

বই

এই শহরে