ব্যথিতদের কবিতা

সময়: ২১ এপ্রিল ২০১৯, ৬:৪৬ অপরাহ্ণ

লেখক:

উৎস: নিজস্ব রচনা

টপিক: 

ট্যাগ: 

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

টিয়ারগ্যাসে রাজপথ ঢেকে গেছে অন্ধকারে
বন্দুকের গুলী ছুড়ে ওরা, কার বুক খালি করে?
কিছু ব্যথাতুর মিছিল আভ্যন্তরীণ ব্যথা গুলো প্রকাশে
অকষ্মাৎ আলোকিত সূর্য ঢেকে যায় মেঘের আড়ালে
ওরা কার বুকে খঞ্জর চালিয়ে অনাবিল সুখ প্রত্যাশা করে?

দেশের ভিটা ভূমি বিকিয়ে দেয়া হয়েছে বিন্দেশী বেনিয়াদের হাতে?
তাই যদি না হবে, তাহলে নিরপরাধি ছাত্র ভাইদের উপর
পুলিশ কেন নির্বিচারে গুলী ছুড়বে??
ন্যায্য অধিকার আদায়ে বাক স্বাধীনতা যদি যাদুঘরে বন্দী থাকে
প্রতারণাপূর্ণ এই স্বাধীনতার নাম করে তবে বাটপারের দল
সুযোগ সুবিধা লুটে-
দেশ টা কি তোমাদের বাপের ভিটা??
করবে মন চাহিলে যখন যেটা??

কোথাও নেই শান্তির বিন্দুসম লেশ
অরাজকতার অপর নাম অদ্য সোনার বাংলাদেশ –
শিক্ষা ব্যবস্থায় অবিরাম বেমিল
এই কোটা সেই কোটায় চাকুরীর
বাজারে বৈষম্য শামিল –
বেকার যুবকের অশ্রুতে আকাশ বাতাস কাঁদে
ক্ষমতার কল কাঠি নাড়ানে ওয়ালারা ভং ধরে নিত্য নতুন সাজে!

বাহিরের আগুন যতোটা না পুড়ে ভেতরে আগুন পোড়ায় দ্বিগুণ
প্রতিটি নাগরিকের ভেতরের কথা গুলো শুনে দেখো চলছে
অবিরত প্রহসন!
দেয়ালে ঠেকে গেছে পীঠ
অত্যাচারী শাসকের টনক তবু নড়েনা
নাগরিকের বুকের ‘পরে ভাঙছে ইট
ব্যথিতদের কবিতা গুলো প্রতিনিয়ত ই কাঁদছে
ওদের পাষাণ হৃদয় তবু গলেনা!

খানিক তোমরা তাকিয়ে দেখো বঞ্চিত ছাত্রদের পানে
তোমাদের দীলেও কাঁপুনি তুলবে, ওদের জীবন সংগ্রামের কাহিনী শুনে…..
তোমরাই ওদের চরকির মতো ঘুরাও
তোমরাই আবার ওদের পশ্চাতে কুকুর বাহিনী লাগিয়ে দাও!!
ওরা যাবেটা কোথায়??
দুর্নীতির বেড়াজালে তোমরাই দেশ টাকে নিয়ে যাও ধ্বংসের মুখে,
বেকারের সংখ্যা বাড়ছে কেবল তোমাদের স্বেচ্ছাকৃত অবহেলার কারণে…….
আমার দেশে কি নেই?? প্রাকৃতিক সম্পদের নেই অভাব
তবু কর্ম সংস্থান কেন অপ্রতুল স্বভাব??
আমার দেশের প্রাকৃতিক সম্পদ কেন গুটিকয়েক ব্যক্তিমালিকানাধীন
স্বাধীনতার কথা বলে বলে ষোল কোটি বাঙালী কেন আজ গুটিকয়েকের কাছে পরাধীন??
জানি তোমাদের কাছে এর কোনো উত্তর নেই
চুর নিজেকে চুর বলতে রাজি নয়
তবু অন্তরে তার কাজ করে যায় প্রতিনিয়ত চুর চুর ভয়!!
ক্ষমতার তালা দেখবে খুব শিঘ্রই ভাঙবে
যত্তোসব বাটপারের দল লেজ গুটিয়েই পালাবে…..
শান্তির বার্তা বাতাসে বাতাসে ভেসে আসছে
সত্যের মুকুটেই সকল নাগরিকের অধিকার মিলবে!!
—– ত রী ১০.০৪.১৮

একই বিভাগে আরও

রক্ত ঝরছে…

এই শহরে

রাত্রি শেষে…..

নিশ্চুপ রইবে আর কতকাল

শুনি আমি পৈশাচিক কলরব

বাংলাদেশ

শহীদের মা

আপন সত্তা

“আমি”

মন্ত্র

আরও পড়ুন

নাস্তিকের মনস্তত্ত্ব – ১

আল-কুরআন, সূরা নিসা – আয়াত ১

রক্ত ঝরছে…

বই

এই শহরে