“আমি”

সময়: ১৮ জুলাই ২০১৮, ৩:৪০ অপরাহ্ণ

লেখক:

উৎস: নিজস্ব রচনা।

টপিক: 

ট্যাগ: , ,

লেখক প্রোফাইল 

বড় করুন

ছোট করুন

“আমি”

এ আমি কেমন আমি
নিজের পায়ে নিজেই আমি
শিকল কেন বাঁধি?

কেন মিছে হাসি আমি
কেনই বা কাঁদি
নিজের স্বত্ত্বা হত্যা করে
সাজি পরের দাসী।

এ কেমন অনুভুতি
নিজেকে পর করে
পরের পেছন ছুটি।

রক্ত মাংসের দেহ ফেলে
কেন পরের মনে রাখি
আমি নিজের মনের চাবি।

কাটে সকাল দুপুর সন্ধ্যা রাত
তবু না পারি বলতে, এরই মাঝে
কিছুটা সময় একান্তই আমার।

হারিয়ে নিজেই নিজের মাঝে
অন্যের মাঝে মিছে কেন
“আমি” খুঁজে ফিরি
এই আমি কেমন আমি?

একই বিভাগে আরও

রক্ত ঝরছে…

এই শহরে

রাত্রি শেষে…..

নিশ্চুপ রইবে আর কতকাল

শুনি আমি পৈশাচিক কলরব

ব্যথিতদের কবিতা

বাংলাদেশ

শহীদের মা

আপন সত্তা

মন্ত্র

আরও পড়ুন